,

কলেজ থেকে ফেরার পথে ফুপাতো ভাইয়ের লালসার শিকার মামাতো বোন

news-image

পরীক্ষা শে‌ষে বা‌ড়ি ফেরার প‌থে কলেজ পড়ুয়া মামাতো বোনকে ধ’র্ষ‌ণের অভিযোগে ফুপা‌তো ভাইকে গ্রেফতার ক‌রেছে পুলিশ। সোমবার বিকেলে ধ’র্ষণের ওই ঘটনা‌টি ঘটে। তরুণী কুলাউড়ার একটি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য কলেজের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। একপর্যায়ে তার ওই ফুপাতো ভাই বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তাকে মোটরসাইকেলে তোলেন।

কুলাউড়ায় পৌঁছার পর ওই যুবক তাদের নির্মাণাধীন ভবনের ভেতরে তরুণীকে নিয়ে যান। সেখানে তিনি ওই তরুণীকে ধ’র্ষণ করেন। পরে একটি অটোরিকশায় তরুণীকে তুলে দেয়া হয়। তরুণী বাড়ি পৌঁছে স্বজনদের বিষয়টি জানান। রাতে তার ফুপাতো ভাইয়ের বি’রুদ্ধে মামলা করেন।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক তার মামাতো বোনকে ধর্ষ’ণের কথা স্বীকার করেছেন। আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছেন। ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর