,

কোলে নিয়ে ঘুরতে বেরিয়ে দেড় বছরের শিশুকে ধ’র্ষণ চেষ্টা!

news-image

মাদারীপুরের রাজৈর উপজেলায় দেড় বছরের এক মেয়ে শিশু ধ’র্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজৈর ইউপিতে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাজিতপুর ইউপির হৃদয় ভক্ত (২১) রাজৈর ইউপির তার এক আত্মীয় বাড়িতে বেড়াতে যান। সকালে ওই আত্মীয়ের বাড়ির শিশুটিকে নিয়ে ঘুরতে বের হয়। কিছু সময় পর বাড়ি ফিরলে শিশুটির মা তাকে কাঁদতে ও স্পর্শকাতর অঙ্গ দিয়ে রক্ত ঝরতে দেখেন। এঘটনার পরপরই শিশুটিকে রেখে হৃদয় পালিয়ে যায়।

মঙ্গলবার সকালেই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বুধবার দুপুরে শিশুটির বাবা রাজৈর থানায় মামলা করেছে।জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন,এতো ছোট শিশুকে কীভাবে ধ’র্ষণের চেষ্টা করা হয়, তা বোধগাম্য নয়। এসব অপরাধীদের দ্রুত শাস্তি হওয়া উচিত।

মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, দেড় বছরের এক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা দেয়া হচ্ছে।রাজৈর থানার ওসি মো. শাহজাহান বলেন, বুধবার মামলা হয়েছে। দ্রুত আসামিকে গ্রেফতার করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর