,

আমরা রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠাব না: পররাষ্ট্রমন্ত্রী

news-image

রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমরা কাউকে জোর করে ফেরত পাঠাব না, তারা (রোহিঙ্গা) স্বেচ্ছায় ফেরত যাবে।রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় ফিরে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব মিয়ানমারের। তারা তাদের লোকগুলোকে কনভিন্স করতে পারেনি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন । মিয়ানমার সরকারের উদ্দেশে পরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র বানানোর জন্য সময়ক্ষেপণ করবেন না। আগে রোহিঙ্গাদের দেশে ফেরান, তারাই তাদের ঘরবাড়ি বানিয়ে নেবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ঘরবাড়ি বানানোর দরকার নেই, আগে তাদের দেশে ফিরিয়ে নিন। রোহিঙ্গাদের জন্য কিছু বাড়িঘর মিয়ানমার সরকার তৈরি করেছে, সেখানে আসলে কী অবস্থা হয়েছে- তা দেখাতে আমাদের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকদের নিয়ে যাবে। মিয়ানমার সরকার আগে কোনো দিন রাজি ছিল না, এখন রাজি হয়েছে।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময়কার কথা স্মরণ করিয়ে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন ভারত থেকে আসি, আমরা চিন্তা করি নাই আমাদের ঘরবাড়ি আছে কিনা। পাকিস্তানি আর্মি আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলেছিল, আমরা এসে ঘরবাড়ি তৈরি করেছি।

তিনি বলেন, ‘রোহিঙ্গারাও যখন আমাদের এখানে এল, তারাও কিন্তু ঘরবাড়ির কথা চিন্তা করে নাই। পালাই পালাই করে চলে আসছে। যখন তাদের যাওয়া শুরু হবে, গিয়ে সেখানে ঘরবাড়ি তৈরি করে নেবে, না গেলে কীভাবে হবে?

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর