রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল পাস

news-image

ইউনেস্কোর প্রতিনিধিসহ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্তির বিধান রেখে এবং প্রতিষ্ঠান প্রধানের পদ মহাপরিচালক থেকে পরিচালক হিসেবে অবনমিত করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০১৯ পাস করেছে সংসদ।

বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে বিলটি পাস করার প্রস্তব করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এর আগে বিলটি পাসের বিরোধিতা করেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমাম। তবে তার আপত্তি গ্রহণ করেনি সংসদ। বিলের ওপর আনীত সংশোধনী, বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুসারে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের পদবী ও পরিচালনা বোর্ডের গঠন কাঠামো সংশোধনের আবশ্যকতা দেখা দেওয়ায় বিলে বিদ্যমান আইনের সংশোধনী প্রস্তাব আনা হয়েছে।

বিলের ৮ ধারা সংশোধনী এনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডে চেয়ারম্যান পদে শিক্ষামন্ত্রী বা তার প্রতিনিধিকে চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া পরিচালনা বোর্ডে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের মহাসচিব বা তার প্রতিনিধি, সংস্কৃতি সচিব বা তার প্রতিনিধি, ইউনেস্কোর সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি, ইউনেস্কোর মহাপরিচালক কর্তৃক মনোনীত প্রতিনিধিকে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। বিলে কমিটি সদস্যদের দায়িত্ব পালনের কার্যকাল ৩ বছর করারও প্রস্তাব করা হয়। এছাড়া বিলে মূল আইন অনুযায়ী মহাপরিচালকের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ অতিরিক্ত পরিচালককে অথবা সরকার মনোনীত কোনো ব্যক্তিকে অস্থায়ীভাবে প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব প্রদানের বিধানেরও প্রস্তাব করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০১০ সালের আইনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কার্যক্রম আরও গতিশীল এবং এটিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে ইউনেস্কোর পরিবর্তিত সংজ্ঞা প্রতিস্থাপন এবং ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডে ইউনেস্কো মহাপরিচালকের প্রতিনিধিকে অন্তুর্ভুক্তি করে আইনটি ২০১৩ সালে সংশোধন করা হয়। এরমধ্যে ২০১৬ সালে ইনস্টিটিউট ইউনেস্কোর ক্যাটাগরি-২ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। সেই প্রেক্ষিতে ইউনেস্কোর সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ইনস্টিটিউটের পরিচালক হবেন পরিচালনা বোর্ডের সদস্য সচিব।

চুক্তির শর্ত অনুসারে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের পদবী ও পরিচালনা বোর্ডের গঠন কাঠামো সংশোধনের আবশ্যকতা দেখা দিয়েছে। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) আইন-২০১৯ বিল আকারে সংসদে উপস্থাপন করা হলো।

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর