,

১০০ টাকায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের টিকিট

news-image

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ত্রিদেশীয় এই সিরিজে মাত্র ১০০ টাকা হলেই দর্শকরা কিনতে পারবেন টিকিট। তবে সেটা সর্বনিম্ন মূল্য। আর টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা।

টিকিটের মূল্য ধরা হয়েছে পূর্ব স্ট্যান্ড ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ১৫০ টাকা, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা এবং আন্তর্জাতিক লাউঞ্জ ২০০০ টাকা।

উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর শুক্রবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের আগের দিন মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর