,

প্রেমিকার সামনে প্রেমিককে বেধড়ক মা’রধর, অপমানে আ’ত্মহ’ত্যা!

news-image

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে প্রেমিকার স্বজনদের মা’রধরের শিকার এক স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রেমিকা ও তার চাচাতো বোনদের সামনে মা’রধরের শিকার প্রেমিক মো. রিয়াজ (১৪) অপমান সইতে না পেরে গত শুক্রবার গভীর রাতে বিষপান করে। পরে মূমুর্ষ অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। ম’য়নাতদন্ত শেষে নি’হতের লা’শ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরের দিকে প্রেমিকা ও তার চাচাতো বোনদের সামনে প্রেমিক রিয়াজকে স্কুল থেকে যাওয়ার পথে বেধড়ক মা’রধরের এ ঘটনা ঘটিয়েছে প্রেমিকার চাচাতো ভাই ও তার সাঙ্গপাঙ্গরা। নিহত স্কুল ছাত্র উপজেলার ৭নং পূর্বচরবাটা ইউনিয়নের চর নাঙ্গুগুলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং পূর্বচরবাটা স্কুল ও কলেজের ছাত্র ছিল। নিহতের পরিবার ও সহপাঠিরা দাবি করেন,আ’ত্মহ’ত্যা নয়, তাকে পিটিয়ে হ’ত্যা করা হয়েছে।

অভিযুক্ত রাব্বি, শাকিব, আলাউদ্দিন কিশোর গ্যাংয়ের সদস্য। তারা প্রায় সময় স্কুল শিক্ষার্থীদের ইভটিজিং করে, কেউ প্রতিবাদ করলে মা’রধর করে। তাদের ভয়ে কেউ মুখ খুলেনা। এ ঘটনায় নিহতের সহপাঠি ও এলাকাবাসি গত রবিবার সকাল ১০ টায় এই হ’ত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের বাবা কাশেম বলেন,পূর্বচরবাটা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে পূর্বচরবাটা স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী সানজিদা ইয়াসমিন নাদিয়ার সাথে তাঁর ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর রিয়াজ আসার পথে নাদিয়া তাকে একটি চিঠি দেয়। ঐ চিঠি দেয়ার সময় দেখে ফেলে মেয়ের আত্মীয় পূর্বচরবাটা গ্রামের বোরহান উদ্দিন ব্যাপারীর ছেলে আলা উদ্দিন (১৮), বেলায়েত হোসেন মাষ্টারের ছেলে ইকবাল হোসেন শাকিব, মনতাজ মাষ্টারের ছেলে রাব্বি (১৯) ছান্দু ডুবাইওয়ালার ছেলে বাবুয়াসহ অজ্ঞাত ২/৩ জন যুবক। তারা রিয়াজকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে রিয়াজকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে সহপাঠিরাসহ এলাকাবাসী।

গত শুক্রবার সকালে রিয়াজের শরীরে ব্যাথা অনুভব হলে সে শৌরচিৎকার করতে থাকে পরে বাড়ীর লোকজন প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে ঢাকা নেয়ার পথে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে চরজব্বার থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন বলেন, প্রেমিকা ও তার চাচাতো বোনদের সামনে নিহত রিয়াজকে পিটিয়েছে অভিযুক্ত যুবকেরা। রিয়াজ অপমান সইতে না পেরে বিষপান করে। তবে রিয়াজের শরীরের আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ।

তিনি আরও জানান, নিহতের পরিবার এ ঘটনায় দুই এক দিনের মধ্যে মামলা দায়ের করবে বলে জানিয়েছে। পুলিশ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর