সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যালেখ্য ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত

news-image

লিটন হোসেন লিমন, নাটোর  : নাটোরে সঙ্গীতগুরু আচার্য্য শৈলজারঞ্জন মজুমদারের ১১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের নৃত্যালেখ্য ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় ‘চয়নিকা’র উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমী ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সহযোগিতায় শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, শৈলজারঞ্জন মজুমদার এবং নাটোরের মহারাজা জগদীন্দ্র নাথ রায়ের পরস্পর আত্মিক সম্পর্ক ছিল। জোড়াসাঁকে, নেত্রকোনা ও নাটোরের মধ্যে একটি মেলবন্ধন রয়েছে। সেদিক থেকে বিশ্বভারতী (শান্তিনিকেতন) বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য, রেজিষ্টার, অধ্যাপক-অধ্যাপিকা সহ বিভিন্ন পর্যায়ের গুণীজনের অংশগ্রহণের ফলে এই অনুষ্ঠানটি নাটোর তথা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ,বিশ্বভারতী শান্তি নিকেতনের প্রাক্তন উপাচার্য্য ড. সুজিত কুমার বসু ও ড. স্বপন কুমার দত্ত, অধ্যাপক ড. সুনিত বসু, মনিপুরি নৃত্য গুরু মিনাক্ষী বসু, ‘চয়নিকা’র কর্ণধার এসবি বিপ্লব, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখার সহ- সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায় সহ রবীন্দ্র অনুরাগিরা।

পরে বিশ্বভারতী (শান্তিনিকেতন) বিশ্ববিদ্যালয়ের শিল্পীবৃন্দ কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ‘বর্ষামঙ্গল’ নৃত্যালেখ্য পরিবেশন করে দর্শক শ্রোতার মন কাড়েন।

 

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০