,

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটক জিটিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক জহির রায়হানের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান জিল্লুর রহমান।

এতে বক্তব্য রাখেন বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন সরকার, বাইশমৌজা বাজার কমিটির সভাপতি হাজি আরিজ মিয়া, বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজি ধন মিয়া, সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে খুনের মামলায় জড়ানো হয়েছে। এছাড়াও বক্তারা এই মামলা থেকে জহির রায়হানকে দ্রুত অব্যাহতি প্রদান করে মুক্তির দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের জোড়া খুনের মামলায় গত ৬ সেপ্টেম্বর শহরের কাউতলি এলাকা থেকে জহির রায়হানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। তিনি ওই মামলার ৯৩ নম্বর আসামি।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর