,

নাসিরনগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে কুন্ডা উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৮ তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা। অনুষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,শিক্ষকসহ গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর