,

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থী ধর্ষকের বিচার চেয়ে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরায় ৮ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় গ্রেফতারকৃত ধর্ষক কাজী পাপেলের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে ঘাটুরা বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও ঘাটুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহন করেন।

এতে বক্তব্য রাখেন সুহিলপুর ইউপি সদস্য মহসিন খন্দকার, নির্যাতিত শিশুর চাচা কাজী জমির আলীসহ স্থানীয়রা। এ সময় বক্তারা গ্রেফতারকৃত ধর্ষক পাপেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস না পায়। পরে ধর্ষকের ফাঁসির দাবীতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট দুপুরে ঘাটুরা গ্রামের আনু মিয়ার বাড়িতে দুধ নিয়ে গেলে কাজী আনু মিয়ার ছেলে কাজী পাপেল শিশুটির মুখ চেপে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর