,

ফেসবুক লাইভে এসে পোশাক বিক্রি করছেন মম!

news-image

‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি নামে একটি অনলাইনকেন্দ্রিক প্রতিষ্ঠানে জন্য লাইভে এসে পোশাক বিক্রি করছেন অভিনেত্রী জাকিয়া বারি মম। এক্সক্লুসিভ ব্লক ও প্রিন্টের থ্রি-পিস, গ্রোসারিসহ সব ধরনের জামা-কাপড় পাওয়া যায় তার প্রতিষ্ঠানে।

ঘটনা বাস্তবে না। এমন অনলাইনকেন্দ্রিক উদ্যোক্তার চরিত্রে কাজ করা মেয়ের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’। নির্মাণ করেছেন সাগর জাহান। সমসাময়িক গল্পের এ নাটকে অভিনয় করেছেন মম। গতকাল বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাটকটির একটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী।

নাটকে অভিনয় প্রসঙ্গে মম বলেন, গল্পটি আমাদের খুব পরিচিত। ফেসবুকে যারা আছেন তারা এমন গল্পের সঙ্গে কম বেশি পরিচিত। এমন গল্পে একটি অনলাইন শপের মালিকের চরিত্রে অভিনয় করি। লাইভে এসে কাপড়ও বিক্রি করি।

সুন্দর একটি চরিত্র। অভিনয় করার সময় খুব উপভোগ করেছি। শিগগিরই নাটকটি কোনো একটি টিভি চ্যানেলে সম্প্রচার হবে বলে জানান নির্মাতা সাগর জাহান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর