সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানুর ‘তেরি মেরি’ গানের প্রথম ঝলক প্রকাশ (ভিডিও)

news-image

প্রকাশ হলো রানুর গাওয়া ‘তেরি মেরি’ গানটির অফিসিয়াল টিজার। জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হিমেশ রেশমিয়ার সুরে এই গানটি গেয়েছেন রানু মণ্ডল। রানুর ভয়েস নেওয়ার পর গানটির কিছু অংশ প্রকাশ করেছিলেন হিমেশ।

রাতারাতি ভাইরাল হয়ে গেছে সেটি। ‘তেরি মেরি মেরি তেরি, তেরি মেরি কাহানি’ গানের কথাগুলো এখন মানুষের মুখে মুখে ঘুরছে। এবার প্রকাশিত হলো গানটির টিজার। গানটি থাকবে হিমেশের ‘হ্যাপী হার্ডি অ্যান্ড হীর’ সিনেমায়।

টিজারে দেখা যাচ্ছে স্টেশনের গান গেয়ে বেড়ানো সেই রানুকে। স্টুডিওতে মাইক্রোফোনের সামনে গাইছেন তিনি দেখা যাচ্ছে এমন দৃশ্যও। এখানে হিমেশেরও দেখা মিলেছে। দেখা যাচ্ছে হিমেশের নায়িকাকেও।

হিমেশের সুরে রানুর গানগাওয়ার পেছনের গল্পটি সবার জানা। একটি বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শোয়ে হাজির হয়েছিলেন রানু মণ্ডল। সেখানে গেয়েছিলেন,‘এক প্যার কা নগমা হ্যায়’। তখনই তাকে নিজের সিনেমায় গান গাওয়ার প্রস্তাব দেন বিচারকের আসনে থাকা সুরকার হিমেশ রেশমিয়া।

হঠাৎ করে রানু ভাইরাল হলে। রানুকে দিয়ে গান গাওয়ান হিমেশ। ‘তেরি মেরি কাহানি’ গানের পর হিমেশের ‘আঁ আঁ আশিকি মে তেরি’ গানের রিমেকও গেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল। শোনা যাচ্ছে, সলমন খানের দাবাং ৩-তে গাইতে পারেন ভাইরাল গায়িকা। এর পাশাপাশি তাকে দেখা যেতে পারে বিগ বসেও।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান