,

এবারের বিপিএলের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’

news-image

স্পোর্টস ডেস্কঃ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, কোনো ফ্র্যাঞ্চাইজিকেই রাখা হচ্ছে না এবারের বিপিএলে। বিসিবি নিজেরাই চালাবে এই আসর। সবগুলো দল পরিচালনা করা হবে বিসিবি নিজস্ব ব্যবস্থাপনায়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে এবারের বিপিএলের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল।’

তিনি বলেন,পূর্ব নির্ধারিত সময় ৬ ডিসেম্বর থেকেই হবে বিপিএল। তার আগে ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। ফ্র্যাঞ্চাইজিগুলোর বিভিন্ন দাবি-দাওয়ার সঙ্গে বিসিবি কোনো মতেই মানিয়ে নিয়ে পারছে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে মূল কারণ হিসেবে উল্লেখ করলেন বঙ্গবন্ধুরকে সম্মান জানানো।

এ বিষয়ে পাপন বলেন, “এটির পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, আপনারা জানেন আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। আমরা চাচ্ছি, এবারের বিপিএল আমরা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করব। ‘বঙ্গবন্ধু বিপিএল’আয়োজন করে এবছর আমরা চালাব।”

উল্লেখ্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী মার্চে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের টি-টোয়েন্টি সিরিজের ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি। টুর্নামেন্ট উদ্বোধন হবে আগামী ৩ ডিসেম্বর। খেলা শুরু হবে ৬ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর