,

১৩ সাথীকে অচেতন করে টাকা-মোবাইল নিয়ে উধাও তাবলীগের মুসল্লি

news-image

রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাবলীগ জামায়াতের ১৩ সাথীকে অচেতন করে অর্থ ও মোবাইল নিয়ে পালিয়েছেন এক মুসল্লি। রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহার পৌরসভার টিলাহাটি দক্ষিণ পাড়া জামে মসজিদে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই তাবলিগ সদস্যের নাম রাসেল মোল্লা (৩০)। তিনি ঢাকার টঙ্গি এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ জানান, ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৪ সদস্যের একটি তাবলীগ দল কেশরহাট পৌলসভার টিলাহাটি দক্ষিণপাড়া জামে সমজিদে আসেন। এর মাঝে তাদের সঙ্গে থাকা অপর এক সদস্য রাসেল মঙ্গলবার রাতে ডালের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে সকলকে খাইয়ে দেয়। এরপর সুযোগ বুঝে সেই ১৩ সদস্যদের কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে রাতেই পালিয়ে যায় ।

বুধবার সকালে স্থানীয়রা মসজিদে গিয়ে দেখে তাবলীগের সকল সদস্য বেঘোর ঘুমে আচ্ছন্ন। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে, তারা দ্রুত মোহনপুর থানায় খবর দেয়। পরে পুলিশ চিকিৎসক এনে তাবলীগ সদস্যদের সুস্থ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ সদস্যের কাছে থাকা নগদ পাঁচ হাজার টাকা ও পাঁচটি মোবাইল সেট খোয়া গেছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর