,

শাকিবের খানের বিরুদ্ধে নোটিশ

news-image

শুটিংয়ে অবহেলা, সিনেমায় বাকি কাজ শেষ করতে সময় না দেওয়ায় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। ‘একটু প্রেম দরকার’ ছবিকে ঘিরে এই নোটিশটি শাকিব খানকে পাঠানো হয়েছে।

একই সঙ্গে এই নোটিশ তথ্য মন্ত্রণালয়, সচিবালয় ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব বরাবরও পাঠানো হয়েছে। এছাড়া বাংলাদেশে চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও শিল্পী সমিতি বরাবরও এর অনুলিপি পাঠানো হয়েছে।

এ চিঠিতে শাপলা মিডিয়া উল্লেখ করে, ‘“একটু প্রেম দরকার” সিনেমাটিতে আপনাকে আপনার পারিশ্রমিক বাবদ ৬০ লাখ টাকা পরিশোধ সাপেক্ষ ২৬ জুলাই ২০১৮ তারিখে ওয়েস্টার্নে আপনি মহরতে অংশ নেন। এটির মুক্তি দেওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর, ২০১৮ সালে। কিন্তু আপনি নিয়মিত কল টাইমের ৪-৫ ঘণ্টা পরে আসতেন। কোনোদিন আসতেনও না। আপনার এ সকল কার্যকলাপের পরে ছবিটিতে অতিরিক্ত ১ কোটি টাকা খরচ বাড়ে। কিন্তু এখন পর্যন্ত ছবির ডাবিংয়ে আপনি অংশ নেননি।’

অভিযোগ আরও উল্লেখ করা হয়, এর মধ্যে শাকিব সেলিম এন্টারপ্রাইজের ‘শাহেন শাহ’, নিজের প্রযোজিত ‘পাসওয়ার্ড’ নির্মাণ ও মুক্তি, ‘বীর’-এর কাজ, ‘মনের মতো মানুষ পাইলাম না কাজ ও মুক্তি, ‘আগুন’-এর কাজ করলেও ‘একটু প্রেম দরকার’-এর কাজ শেষ করছেন না।

বিষয়টি জানতে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘সিনেমার ডাবিংয়ের কাজ বাকি আছে। প্রায় দুই মাস শাকিবের কাছে ডেট চাওয়ার পরেও তিনি ডেট দিচ্ছেন না। বাধ্য হয়েই এই নোটিশ আমরা দিয়েছি। ২-৩ দিন শিডিউল দিলেই ডাবিং শেষ হয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর