,

জিম্বাবুয়ের কাছেও পাত্তা পেল না মুশফিক-সাব্বিরের বিসিবি একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক-মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, আরিফুল হকের মতো জাতীয় দলের তারকাদের নিয়েও জিম্বাবুয়ের কাছে পাত্তা পেল না বিসিবি একাদশ। ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বিসিবিকে ৭ উইকেট আর ১৬ বল হাতে রেখে হারিয়েছে হ্যামিল্টন মাসাদাকদজার দল।

টপ অর্ডারের প্রায় সব ব্যাটসম্যানই অবশ্য রান পেয়েছেন, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে টেস্টের মতোই থিতু হয়ে আউট হয়েছেন তারা। বিসিবি একাদশের হয়ে ইনিংস উদ্বোধন করেন দুই প্রতিশ্রুতিশীল ওপেনার সাইফ হাসান আর নাইম শেখ। দুজনই ভালো শুরুর পর উইকেট বিলিয়ে দিয়েছেন।

১৯ বলে ২১ রান করেন সাইফ, নাইম করেন ১৪ বলে ২৩। তিন ও চারে খেলেছেন জাতীয় দলের দুই বড় তারকা সাব্বির রহমান আর মুশফিকুর রহীম। সাব্বির ৩১ বলে ১ ছক্কার সাহায্যে করেন মাত্র ৩০ রান। ২৬ বলে ২ বাউন্ডারিতে ২৬ রান আসে মুশফিকের উইলো থেকে।

এরপর আফিফ হোসেন ধ্রুব (৮ বলে ১০), ইয়াসির আলী (১০ বলে ৬), আরিফুল হক (৪ বলে ৯), মোহাম্মদ সাইফদ্দীনরাও (৭ বলে অপরাজিত ৭) টি-টোয়েন্টির আমেজটা দেখাতে পারেননি। ফলে ৭ উইকেটে ১৪২ রানেই থেমেছে বিসিবি একাদশের ইনিংস। জিম্বাবুয়ের শন উইলিয়ামস ১৮ রানে নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট শিকার নেভিলে মাদজিভার।

লক্ষ্য ১৪৩ রানের, টি-টোয়েন্টিতে বড় বলার উপায় নেই। বাংলাদেশি বোলারদের ব্যর্থতায় কাজটা যেন আরও সহজ হয়ে যায় জিম্বাবুয়ের। হ্যামিল্টন মাসাকাদজা ২৩ বলে ৩১ করে আউট হলেও আরেক ওপেনার ব্রেন্ডন টেলর খেলেছেন দায়িত্ব নিয়ে। ৬৬ রানে ৩ উইকেট হারানোর পর তিনিসেন মারুমাকে নিয়ে ম্যাচ জেতানো এক জুটিই গড়েছেন তিনি।

চতুর্থ উইকেটে তারা অবিচ্ছিন্ন থাকেন ৫৫ বলে ৭৮ রানে। টেলর ৪৪ বলে ৫৭ আর মারুমা ২৮ বলেই খেলেন ৪৬ রানের ঝড়ো এক ইনিংস।

বাংলাদেশি বোলারদের মধ্যে যা একটু সুবিধা করতে পেরেছেন আফিফ হোসেন ধ্রুব। ৪ ওভারে ১৯ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট। টি-টোয়েন্টি দলের চমক ইয়াসিন আরাফাত মিশু ২ ওভারেই দিয়েছেন ২২ রান, পাননি একটি উইকেটও।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১