,

এবার প্রসেনজিতের সঙ্গে জয়া

news-image

বিনোদন ডেস্কঃ টলিউডের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিতের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গতকাল মঙ্গলবার ‘রবিবার’ নামে এ ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ-জয়াসহ অনেকেই। ছবিটি পরিচালনা করছেন অতনু ঘোষ।

ফার্স্ট লুক প্রকাশের অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘‘‘রবিবার’’ নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত ও আশাবাদী। বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে কাজ করার একটা ব্যাকুলতা ছিল, সেটা এবার পূরণ হচ্ছে। আমরা একটা ভালো সিনেমা একসঙ্গে করতে চলেছি। তবে ছবিটি নিয়ে অন্যদের মতো আমারও অনেক টেনশন কাজ করছে।’’

অনুষ্ঠানে প্রসেনজিৎ বলেন, ‘আমার মনে হয় ভারতের ফিল্ম আরও একটা মাস্টারপিসের অপেক্ষায় থাকল। জয়ার সঙ্গে কাজ করার বহুদিনের ইচ্ছে ছিল। সেই ইচ্ছে পূরণ করে দিল অতনু।’

‘রবিবার’প্রযোজনা করছে ইকো এন্টারটেইনমেন্ট। আগামীকাল বৃহস্পতিবার থেকে ছবিটি শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক অতনু ঘোষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর