,

‘শোভন-রাব্বানীকেই সব অভিযোগের জবাব দিতে হবে’

news-image

ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর জবাব তাদেরকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের মতে, ছাত্রনেতাদের দোষক্রুটি দেখলে অভিভাবক হিসেবে দলের সভাপতি তাদের শাসন করবেন। তবে ভুল নিজেদেরই শোধরাতে হবে।

শনিবার গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় হঠাৎ করেই ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে কথা হয়। এতে, বর্তমান কেন্দ্রীয় নেতৃত্বের নানা কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কমিটি ভেঙ্গে দেওয়ার চিন্তার কথাও জানান দলের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ছাত্রলীগের নেত্রী হলেন শেখ হাসিনা। উনি একটি বিষয় বলেছেন, সিলেট থেকে ছাত্রলীগের সভাপতা ও সাধারণ সম্পাদক বিমানে উঠবে, সেই কারণে তারা বিমানবন্দরের সকল নিয়ম ভঙ্গ করবে, রানওয়ে পর্যন্ত চলে যাবে। এটি কাম্য হতে পারেনা।’

দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দলের সভানেত্রী আমাদের সকল সংগঠনের অভিভাবক। সেই অভিভাবকই যখন কোন সংগঠনের শীর্ষ পর্যায়ের কারও প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেন। তার প্রতি ক্ষোভ ও অসন্তষ্টি প্রকাশ করেন, তাহলে সেই বিষয়টি খতিয়ে দেখে কার্যকরী সিদ্ধান্ত নেয়া আমাদের সকলেরই নেতিক দায়িত্ব।’

নেতারা আরও জানান, ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে এখনি কোন সাংগঠনিক ব্যবস্থা নিতে চায় না দল। জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘ছাত্রলীগের কোন খাদ থাকুক এটা আমরা চাইনা, আমাদের নেত্রীও এটা চান না। আমরা তাদের বলেছি, যে অভিযোগ রয়েছে সেগুলো তোমাদেরকেই খণ্ডন করতে হবে। খণ্ডন যদি না করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ তো রয়েছেই।’

মাহবুব উল আলম হানিফ আরও জানান, ‘এতে দায়িত্বপ্রাপ্ত যে চারজন নেতা রয়েছেন, তারা প্রয়োজনে বসে আলোচনা করে কার্যকরী পদক্ষেপ নিবেন এটাই আমাদের ধারণা।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর