,

বড় রান পেলেন না মুশফিক-সাব্বিররা

news-image

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেমেছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করে জিম্বাবুয়েকে ১৪৩ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বিসিবি একাদশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ দুপুরে শুরু ম্যাচে ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করেছে স্বাগতিক দল।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম দুই ম্যাচের দলে থাকা মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন খেলছেন এই ম্যাচে। মুশফিক, সাব্বির, আফিফ ব্যাটিংয়ে ভালো শুরু করেও কেউ ত্রিশ পার করতে পারেননি।

টস জিতে ব্যাট করতে নেমেছিলেন সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম। তৃতীয় ওভারে টেন্ডাই চাতারাকে পরপর চার-ছক্কা হাঁকিয়েছিলেন সাইফ। পরের ওভারেই নেভিল মাদজিভার বলে এলবিডব্লিউ হয়ে যান অধিনায়ক। ১৯ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান আসে তার ব্যাট থেকে।

নাঈম পাঁচটি চার মেরে বড় কিছুর আশা জাগালেও বেশিক্ষণ টেকেননি। বাঁহাতি স্পিনার শন উইলিয়ামসের বলে ক্যাচ দেওয়ার আগে ১৪ বলে করেন ২৩ রান। তৃতীয় উইকেটে জুটি বাঁধেন সাব্বির ও মুশফিক। সাব্বির শুরুতে দেখেশুনে সিঙ্গেল নিয়ে খেলছিলেন। মুশফিকও ভালোই খেলছিলেন। দুজন গড়ে ফেলেছিলেন ৫৩ রানের জুটি। এরপরই উইলিয়ামসের তিন বলের মধ্যে ফেরেন দুজনই।

স্টাম্পড হওয়ার আগে ৩১ বলে একটি ছক্কায় সাব্বির করেন ইনিংস সর্বোচ্চ ৩০ রান। উইলিয়ামসকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ২৬ বলে ২ চারে ঠিক ২৬ রান করেন মুশফিক। আফিফ একটি ছক্কা হাঁকালেও টিকতে পারেননি। কাইল জারভিসের বলে বোল্ড হওয়ার আগে ৮ বলে করেন ১০ রান। শেষ দিকে ঝড় তুলতে পারেননি ইয়াসির আলী (৬) আর আরিফুল হকও (৯)।

চার ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার উইলিয়ামস। মাদজিভা তিন ওভারে ৩৫ রানে নেন ২ উইকেট। শুক্রবার মিরপুরে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের অন্য দল আফগানিস্তান।

বিসিবি একাদশ: সাইফ হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, আফিফ হোসেন, আরিফুল হক, সাব্বির হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, রায়ান বার্ল, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোটেন্ডা মুটুমবডজি, টনি মুনিয়োঙ্গা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, টিমাইসেন মারুমা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১