,

দীর্ঘ ৪৮ বছর পর সীমানা পিলারে লেখা হচ্ছে বাংলাদেশের নাম

news-image

স্বাধীনতার ৪৮ বছর পর বদলাচ্ছে ভারত-বাংলাদেশ সীমানা পিলারের নাম ঠিকানা। এতোদিন পর পিলারে পাকিস্তানের নাম সরিয়ে লেখা হচ্ছে বাংলাদেশ। বিজিবির উদ্যোগে কাজ এখন শেষের পথে। মুক্তিযোদ্ধারা বলছেন, স্বাধীনতার পরই সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই উদ্যোগ নেয়া উচিৎ ছিলো। একাত্তর টিভি, ১৬:০০

১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর বাংলাদেশ পাকিস্তানের অংশে থাকায় সীমানা পিলারের গায়ে পাক বা পাকিস্তান এবং ভারত লেখা ছিলো। কিন্তু ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের পর পিলার থেকে পাকিস্তানের নাম সরেনি। তাই দীর্ঘ ৪৮ বছর পরই এই সীমানা পিলারে লেখা হচ্ছে বাংলাদেশের নাম।

বিজিবির এমন উদ্যোগে খুশি যশোর সীমান্তের মানুষ। তবে জেলার মুক্তিযোদ্ধা রাজেক আহমেদ জানালেন, স্বাধীনতার পরপরই সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই উদ্যোগ নেয়া উচিৎ ছিলো। তিনি বলেন, ‘এই যে দীর্ঘসূত্রিতা, এই জিনিসটি আমাদের পীড়া দেয়। আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে, মুক্তিযোদ্ধা হিসেবে এটা আমাদের কাছে কষ্টের।’

এ বিষয়ে যশোর বিজিবির অধিনায়ক জানান, বাংলাদেশ ও ভারতের কার্যক্রম ও নিয়মতান্ত্রিকতার সম্পর্কের কারণে কিছুটা দেরি হলেও সমস্যাটির সমাধান হয়েছে। যশোরের ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সেলিম রেজা বলেন, আমাদের পিলারে বাংলাদেশের নাম খোদাই করা হচ্ছে। এটি আমাদের সৈনিকদের মনোবল যেমন বৃদ্ধি করছে তদ্রুপ এই অঞ্চলের অর্থাৎ বর্ডার এলাকায় যারা বসবাস করছেন তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

যশোর-খুলনা মিলে দক্ষিন-পশ্চিমাঞ্চলে প্রায় ৪ হাজার সীমানা পিলার রয়েছে। আর আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এসব পিলার পরিবর্তন করে বাংলাদেশের নাম লেখা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর