,

কাশ্মীর ভারতের অঙ্গ : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

news-image

কাশ্মির নিয়ে নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপড়েন অব্যাহত রয়েছে। তার মধ্যেই জম্মু-কাশ্মীর ভারতের অংশ বলে জানাল পাকিস্তান। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে এ কথা বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। কাশ্মীরকে ‘ইন্ডিয়ান স্টেট অব কাশ্মীর’ (ভারতের রাজ্য কাশ্মীর) হিসেবে উল্লেখ করেন তিনি।

এই মুহূর্তে সুইৎজারল্যান্ডের জেনিভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েছে‌ন কুরেশি। মঙ্গলবার সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে ভারত। তাই যদি হয়, তা হলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম, মানবাধিকার সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে ভারতের ওই রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখতে দেওয়া হচ্ছে না কেন? কার্ফু উঠলেই আসল ছবিটা বেরিয়ে পড়বে। আর গোটা বিশ্ব ঘুম ভেঙে দেখবে কী ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে সেখানে।’

জম্মু-কাশ্মীরকে ভারতের রাজ্য বলে উল্লেখ করে ইতিমধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বাধীনতার ৭২ বছর পর অবশেষে পাকিস্তান কাশ্মীরকে ভারতের অংশ বলে মেনে নিল বলে কটাক্ষ করেছেন অনেকে। এত দিনে পাকিস্তানের মন্ত্রী সত্যটা মেনে নিলেন বলেও মন্তব্য করেন কেউ কেউ। আবার কুরেশির তীব্র সমালোচনা করেন পাকিস্তানের সমর্থকদেরও অনেকে। তাদের কথায়, কাশ্মীর নিয়ে মন্তব্য করার সময় সতর্ক থাকা উচিত ছিল পাক পররাষ্ট্রমন্ত্রীর। আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর