,

মাটির ভিন্নতার কারণে সড়ক নির্মাণে বাংলাদেশের ব্যয় ভারত-চীনের চেয়ে বেশি: কাদের

news-image

মাটির ভিন্নতার কারণে সড়ক নির্মাণে বাংলাদেশের ব্যয় ভারত-চীনের চেয়ে বেশি বলে সংসদকে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সম্পূরক প্রশ্নে বিএনপির সংসদ সদস্য মন্ত্রীর সমালোচনা করে বলেন, ভারত এবং চীনের তুলনায় বাংলাদেশের সড়ক নির্মাণ ব্যয় বেশি। উচ্চতর নির্মাণ ব্যয় সত্ত্বেও বাংলাদেশের রাস্তাগুলো টেকসই এবং দীর্ঘস্থায়ী নয় যা মানুষের ভোগান্তির কারণ হয় উল্লেখ করে রুমিন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা তা জানতে চান।

জবাবে কাদের বলেন, ‘চীন ও ভারতের সয়েল কন্ডিশন আর আমাদের সয়েল কন্ডিশন আলাদা। এটা আপনাকে বুঝতে হবে। নির্মাণ ব্যয় বেশি-কমের তুলনা করার আগে বিষয়টি বিবেচনায় নিতে হবে।’

আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে কাদের বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মহাসড়কগুলোতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর জন্য সরকার একটি পাইলট প্রকল্প গ্রহণের কথা বিবেচনা করছে।

তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে নজরদারি দলে অন্তর্ভুক্ত করা হবে। ইউএনবি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর