,

বিয়ে বাড়িতে বরের বদলে আসলেন ম্যাজিস্ট্রেট

news-image

জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে ওই বিয়ে বাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন। ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে বর আর বিয়ে বাড়িতে আসেনি। ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রী। সোমবার দিবাগত রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়। ইতোমধ্যে দুই পক্ষই বিয়ের সকল আয়োজন সম্পন্ন করে। সোমবার রাতে বিয়ে সম্পন্ন করতে কনের বাড়িতে বরের আসার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বর আসার আগেই বিয়ে বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মেয়ের অভিভাবকদের বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয় এবং ১৮ বছর পূর্ণ হলে বিয়ে দেবে বলে মুচলেকা নেয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের খবর পেয়ে বর আর বিয়ে বাড়িতে আসেনি। তাই বর বা বরের অভিভাবকদের কোনো দণ্ড বা জরিমানা করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর