শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে থ্রিজি-ফোরজি বন্ধ

news-image

জেলা প্রতিনিধি| কক্সবাজারের উখিয়া-টেকনাফ রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় থ্রিজি এবং ফোরজি মোবাইল ডেটা সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উচ্চগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

সোমবার রাত ১০টার দিকে সব মোবাইল ফোন অপারেটরদের কাছে এ নির্দেশনা পাঠায় বিটিআরসি। আগের নির্দেশনা অনুসারে এমনিতেই ওই এলাকায় থ্রিজি ও ফোরজি মোবাইল ডেটা বন্ধ ছিল।

এর আগে ২ সেপ্টেম্বর অপারেটরদের সঙ্গে এক বৈঠকের পর বিটিআরসি বিকেল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত উখিয়া ও টেকনাফে থ্রিজি ও ফোরজি বন্ধ রাখে। এক সপ্তাহের মধ্যে সেই নির্দেশনা এখন ২৪ ঘণ্টার জন্য কার্যকর করা হলো।

এ বিষয়ে মোবাইল ফোন অপারেটরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, নির্দেশনাটি যখন আসে তখন এমনিতেই ওই এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। সকালে আবার থ্রিজি ফোরজি চালু হওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি, যেহেতু এর মধ্যে নতুন নির্দেশনা এসে গেছে। তাতে করে এখন ওই এলাকায় মোবাইল ফোনে কথা বলা গেলেও মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার কার্যত বন্ধ হলো।

এর আগে গত ১ সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে বিটিআরসি রোহিঙ্গারা যাতে মোবাইল ফোন সেবা না পেতে পারে সে বিষয়ে অপারেটরদেরকে নির্দেশনা পাঠায়।

সম্প্রতি উখিয়ার কুতুপালং ১৭নং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্প প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। বৈঠকে ক্যাম্পভিত্তিক মোবাইল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ এবং সিমের ব্যাপারে ব্যবস্থার নেয়ার নির্দেশ দেন তিনি।

জানা যায়, উখিয়া-টেকনাফে ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশে মিয়ানমার থেকে এসেছে সাত লাখের বেশি রোহিঙ্গা। এর আগে থেকে আশ্রিত মিলে বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা উখিয়া-টেকনাফে অবস্থান করছে। এসব রোহিঙ্গাদের মধ্যে প্রায় ৮-১০ লাখ সিমকার্ড রয়েছে।

এরই মধ্যে উপজেলার নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী উখিয়ার ৩০ জন বিক্রয় প্রতিনিধির সঙ্গে বৈঠক করে সিমকার্ড বিক্রি বন্ধ এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন