,

৪ শিশুকে ধ’র্ষণ করলেন ৫৫ বছরের বৃদ্ধ

news-image

জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে চার শিশুকে ধ’র্ষণ করেছেন জয়নাল আবেদীন (৫৫) নামে এক ভ্যানচালক। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। সেই সঙ্গে নির্যাতিত চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ার ধুনট উপজেলায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে জয়নালকে আটক করা হয়। আটকের পর চার শিশুকে ধ’র্ষণের কথা স্বীকার করেছেন ওই বৃদ্ধ ভ্যানচালক। আটক জয়নাল আবেদীন ধুনট উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়নাল আবেদীনের স্ত্রী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন জয়নাল। ধ’র্ষণের শিকার ওই চার শিশু জয়নালের প্রতিবেশী। চার শিশুর মধ্যে দুজন তৃতীয় শ্রেণির ও দুজন প্রথম শ্রেণির ছাত্রী।

শুক্রবার দুপুরে তৃতীয় শ্রেণির দুই ছাত্রী জয়নালের বাড়িতে জলপাই কুড়াতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই দুই শিশুকে জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরের ভেতর নিয়ে ধ’র্ষণ করেন জয়নাল।

রোববার দুপুরে প্রথম শ্রেণির দুই ছাত্রী জয়নালের বাড়িতে জলপাই কুড়াতে যায়। এ সময় একই কৌশলে ওই দুই শিশুকেও ধ’র্ষণ করেন তিনি। এ সময় তারা কান্নাকাটি করলে ঘর থেকে বের করে দেন জয়নাল।

পরে বাড়িতে গিয়ে মা-বাবাকে বিষয়টি জানায় চার শিশু। এরপর জয়নালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে যান চার শিশুর মা-বাবা। ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদের অভিযোগের ভিত্তিতে জয়নাল আবেদীনকে আটক করে পুলিশ। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অঙ্কিতা রব চৈতী বলেন, চার শিশুর শরীরে ধ’র্ষণের চিহ্ন আছে। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা চলছে।

এ বিষয়ে ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল আবেদীন ধ’র্ষণের কথা সত্যতা স্বীকার করেছেন। চার শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় দুটি মামলা করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর