,

অপারেশন ছাড়াই একসঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন ববিতা

news-image

জেলা প্রতিনিধি| জয়পুরহাটে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ। শহরের মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার সকালে স্বাভাবিকভাবে ওই তিন সন্তানের জন্ম দেন গৃহবধূ ববিতা পারভীন (২৬)। তিন সন্তানের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। গৃহবধূ ববিতা পারভীন নওগাঁঁর ধামইরহাট উপজেলার ইসবপুর চকচান্দিরা গ্রামের সামিউল ইসলাম বাবুর স্ত্রী।

সামিউল ইসলাম বাবু বলেন, তিন সন্তানসহ মা বর্তমানে সুস্থ রয়েছে। আমার আনন্দের শেষ নেই। আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আপনারা আমার সন্তানসহ পরিবারের সবার জন্য দোয়া করবেন।

মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে সফলভাবে কোনো অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন গৃহবধূ ববিতা পারভীন। তারা সবাই সুস্থ আছে।

এদিকে, একসঙ্গে তিন সন্তান জন্ম দেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ নবজাতকদের এক নজর দেখার জন্য ক্লিনিকে ভিড় করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর