,

স্কুল ছাত্র রশিদ হত্যাকান্ড প্রধান আসামী মোজাফফর অস্ত্রসহ গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : বড় ভাই চাঁদা না দেয়ায় রংপুর মহানগরীর টেক্সটাইল মোড়ে ছোট ভাই আব্দুর রশিদ (১১) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে আহত করে চলন্ত গাড়ির নিচে ফেলে হত্যার ঘটনায় মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হলো।
র‌্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা জানান, সোমবার দিবাগত গভীররাতে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বদরগঞ্জ সড়ক থেকে রশিদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামী মোঃ মোজাফফর হোসেন (২২) কে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। মোজাফফর আরপিএমপির কেরানীপাড়ার কামাল হোসেনের পুত্র। তার বিরুদ্ধে হোসেন হত্যা, সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলার আসামি। একই সময়ে র‌্যাবের আরেকটি দল নগরীর হারাগাছ থানার মাছহাড়ি ঢুলিপাড়া এলাকা থেকে অপর আসামী মোঃ রিশাত আহমেদ জয় (২০) কে গ্রেফতার করা হয়। সে কোতয়ালী থানার কেরানীপাড়ার জুয়েল আলমের পুত্র। এর আগে গত ৩১ আগস্ট সন্দিগ্ধ অভিযুক্ত মোঃ আলামিন সরদার বাবু (২৩)কেও গ্রেফতার করে র‌্যাব-১৩।

প্রসঙ্গত: গত ২৯ আগস্ট ২০১৯ তারিখ রাতে কতিপয় কুখ্যাত চিহ্নিত সন্ত্রাসী রংপুরের ৫ম শ্রেণীর ছাত্র শিশু রশিদকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। এ সংক্রান্তে নিহতের পিতা বাদী হয়ে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং-৫৯ তারিখ ৩০/৮/২০১৯ ইং। ঘটনার শুরু থেকেই র‌্যাব-১৩ চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ছায়াতদন্ত শুরু করে এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চালায়। গ্রেফতার এড়াতে মূল হত্যাকারী মোঃ মোজাফফর হোসেন ছদ§বেশ ধারণ করে ঘন ঘন অবস্থান পরিবর্তন করতে থাকে। র‌্যাবও তার অবস্থান সনাক্তকরণে সার্বক্ষনিক নজরদারী চালিয়ে যায়।

গত ২৯ আগস্ট নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ার শহিদার রহমানের পুত্র আব্দুর রশিদকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোজাফফরসহ কয়েকজন কুপিয়ে আহত করার পর চলন্ত গাড়ির নিচে ফেলে দিয়ে হত্যা করে। এ ঘটনায় ৩ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেছে নিহতের পিতা শহিদার রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর