,

ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী : খালেদা জিয়ার জামিন দেয়ার বিষয়টি আদালতের এখতিয়ার

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র কর্মসূচী প্রসঙ্গে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় এবং এতিম খানার টাকা চুরি করায় জেলে আছেন। তাকে যদি জামিন দিতে হয় এটা একমাত্র আদালতের এখতিয়ার। আদালত কি করবেন তা আদালতই ঠিক করবেন। মঙ্গলবার সকালে তিনি ব্রাহ্মণনবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দোলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা প্রমুখ।

এরশাদকে নিয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন বলে বিএনপি’র মহাসচিবের এমন মন্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যখন এরশাদ খালেদা জিয়াকে ১ টাকায় গুলশানের একটি বাড়ি দেয় আর ক্যান্টনমেন্টের ভেতর সাড়ে বাইশ বিঘার একটি বাড়ি দিয়ে দেয় তখন এরশাদ খুব ভাল লোক ছিল। যখন এরশাদ গণতন্ত্র ফিরেই আনার চেষ্টা করে তখন তিনি খারাপ হয়ে যান। উনাদের কথা জনগণ বিশ্বাস করবে না।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর