সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে যুবককে হত্যা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। এরা হলেন- আব্দুল আওয়াল (৬০), কামরুজ্জামান (৩৭), জালাল মিয়া (৪০), মনির হোসেন (৩৫) ও করিম (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন ও অলি মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছে। গত রাতে ইকবালের সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে তাতুয়াকান্দি গ্রামের পার্শ্ববর্তী পাইকারচর গ্রামে দানা মিয়ার বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা সুমন ও আওয়াউলকে গুলি করে। বাকিদের টেঁটা ও দা দিয়ে জখম করা হয়।

পরে আহতদেরকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের ঢাকায় স্থানান্তর করা হয়। হতাহতরা সবাই অলি মেম্বারের সমর্থক বলে জানা গেছে। বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। থানায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

বিএনপি ইজ রিজেক্ট : হাসনাত আবদুল্লাহ

সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির ৬ জন হত্যা মামলায় কারাগারে

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ডিত মরদেহ উদ্ধার

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ৫ উদ্যোগ

মোসলেহ উদ্দিন ডিএমপির নতুন কমিশনার

হামের টিকা বিএনপি সময়ে মজুদ ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ হবে জনস্বার্থবিরোধী

কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হচ্ছে সরকার

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা