,

বরযাত্রীর গাড়ি থেঁতলে দিলো স্কুলছাত্রীর মাথা

news-image

নোয়াখালী প্রতিনিধি| নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের চাপায় ইশা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের কবিরহাট চাপরাশির সড়কের ঘাট মাঝির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশা উপজেলার কবিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামের মো. লিটনের মেয়ে এবং সে ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইশা স্কুল থেকে বাড়ি ফিরছিল। পাশের সড়ক থেকে কবিরহাট চাপরাশিরহাটের প্রধান সড়ক পার হতে গিয়ে একটি বর যাত্রীবাহী বেপরোয়া গতির মাইক্রোবাসের চাপায় তার মাথা থেঁতলে যায়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর