,

একমাস ধরে পাঁচ পাক সেনার ম’রদে’হ পড়ে আছে কাশ্মীর সীমান্তে

news-image

আন্তর্জাতিক ডেস্ক- ভারত নিয়ন্ত্রিত জন্মু কাশ্মীরের কেরান সেক্টরে অনুপ্রবেশের অভিযোগে গত মাসের শুরুতে গো’লাগু’লিতে ৫ পাকিস্তানী সেনার মৃত্যুর দাবি করেছিল ভারতীয় সেনারা।ভারতীয় সেনা জানিয়েছিল, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম এর পাঁচজন ভারতে প্রবেশ করে কেরান সেক্টরে পোস্ট তৈরি করতে চাইছিল। এসময় গোলাগু’লিতে তারা নি’হত হন।

পরে নি’হতদের ম’রদে’হ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে জানায় ভারত। পাকিস্তানি আর্মি সাদা পতাকার সঙ্গে আগের বার গু’লিতে নি’হত ম’রদে’হ নিয়ে গেলেও এবারে তারা এখনও কোনও সাড়া দেয়নি। তাদের ম’রদে’হ এখনও সীমান্তেই পড়ে আছে। একটি ভিডিও প্রকাশ করে এমন দাবি করছে ভারত।

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর ভিডিওটি প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই। মূলত এএনআই তাদের টুইটারে পেজে ম’রদে’হ পড়ে থাকার ভিডিওটি শেয়ার করেছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, গত মাসের প্রথম সপ্তাহে কাশ্মীরের কেরান সেক্টরে গোলাগু’লির ঘটনায় পাক সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) পাঁচ সদস্য নি’হত হয়। তারা অনুপ্রবেশ করার চেষ্টা করছিল বলে দাবি ভারতের।

গতকাল সোমবার ভারতীয় সেনাবাহিনী সেই ভিডিওটি গণমাধ্যমের কাছে দেয়। তারা বলছে, লাইন অব কন্ট্রোলে ব্যাটের অন্তত পাঁচজন সদস্যের ম’রদে’হ পড়ে আছে। এছাড়াও অস্ত্র সরঞ্জামও ছিল। এক সেনা কর্মকর্তা জানান, ভারতে জঙ্গি হামলার চেষ্টায় তারা অনুপ্রবেশের চেষ্টা করছিল।

ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের দায়িত্বরত কর্মকর্তা এসকে সাইনি পুনেতে সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ ভারত এবং ভারতের উপূকলবর্তী এলাকায় জঙ্গি হামলা হতে পারে। আমরা সে বিষয়ে অনেক গোয়েন্দা তথ্য পেয়েছি।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সরকার। তারপর সীমান্তে পাক-ভারত সেনাদের মধ্যে ব্যাপক গো’লগু’লির ঘটনা ঘটে। তাতে উভয় দেশের বেশ কিছু সেনা নি’হত হয়। তবে এই সংখ্যা ঠিক কতজন তা সঠিকভাবে জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর