,

মিথ্যাচারের কারণে তাকে অনেকে ‘মিথ্যা ফখরুল’ বলেন- তথ্যমন্ত্রী

news-image

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘‘মির্জা ফখরুল সাহেবদের রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত এবং ক্রমাগত মিথ্যাচারের কারণে ‘মির্জা’ নয় ‘মিথ্যা ফখরুল’ বলছেন তাকে অনেকে।’ সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘‘বেগম জিয়া এরশাদ সাহেবের কাছ থেকে দু’টি বাড়ি ও দশ লাখ টাকা নিয়েছেন। অপ্রিয় এ সত্য সংসদে উঠে আসায় মির্জা ফখরুল এই মিথ্যাচার করেছেন, যা কোনোভাবেই কাম্য নয়।’’

রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপির পক্ষ থেকে বঙ্গবন্ধুর খুনি সম্পৃক্ত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় প্রশ্রয়ই দেননি, রক্ষার কাজও করেছেন, ইমডেমনিটি অধ্যাদেশ জারি করে খুনিদের বিচারের পথ বন্ধ করেছেন।’

‘আর বেগম জিয়া আরো একধাপ এগিয়ে খুনি-রাজাকারদের মন্ত্রিসভায় স্থান দিয়ে তাদের গাড়িতে দেশের পতাকা তুলে দিয়েছেন। বিএনপির রাজনীতির প্রতিষ্ঠা তাই খুনের উপর।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটির সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্বের সকল শোষিতের পক্ষে ছিলেন। তার শোষণহীন বিশ্ব গড়ে তোলার স্বপ্নকে সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ ও বিশ্বের প্রধান প্রধান আটটি শহরে বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে।’

এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর