সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দিরা গান্ধী, মের্কেল, থ্যাচারদের ছাড়িয়ে শীর্ষে শেখ হাসিনা

news-image

আরও একবার বিশ্ব ইতিহাসে বাংলাদেশ ও নিজের নাম যুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক ক্ষমতায়নে নারী নেতৃত্বের নতুন দৃষ্টান্ত, দেখিয়ে দিলেন পুরো বিশ্বকে। আন্তর্জাতিক সংস্থা উইকিলিকসের জরিপের এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া।

এতে বলা হয়, শক্তিশালী নেতৃত্ব, দক্ষতা আর দুরদর্শী চিন্তার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি বিশ্বে নারী পুনরুত্থানের প্রতীকও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ভারতের ইন্দিরা গান্ধী, ব্রিটেনের মার্গারেট থ্যাচার ও শ্রীলংকার চন্দ্রিকা কুমারাতুঙ্গের রাষ্ট্রক্ষমতায় থাকার রেকর্ড ভেঙ্গে দেন শেখ হাসিনা। নারী রাষ্ট্রনায়ক হিসেবে রাজনৈতিক চিন্তাধারা, দুরদর্শিতা সঙ্গে যুক্ত করেছেন মানবতাকে। টানা তৃতীয়বারসহ চারবার বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা।

৭৫ এর ১৫ আগস্টের পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর ৭ বছর সরকারে ছিল না দলটি। ২০০৮ এ আবারও ক্ষমতায় শেখ হাসিনার আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ করেছেন ১৫ বছর। চতুর্থ দফায় সরকারে থাকার পালা এখনও বাকি।

সংবাদ মাধ্যমে বলা হয়, নারী হিসেবে শেখ হাসিনার মতো এতো দীর্ঘ সময় আধিপত্য নিয়ে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না। তার এই প্রাপ্তি নারী নেতৃত্বে নতুন দিক নির্দেশনার পাশাপাশি দেশকেও নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে