,

নখ ক ‘টতে ভয়, অজ্ঞান হওয়ার ‘নাটক’ করল কুকুর (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ শখের বশে শুধু কুকুর, বিড়াল পোষা না, এদের নিয়ে অনেক ঝামেলাও পোহাতে হয়। নখ কাটার সময় যে কত বেগ পেতে হয়, তা যাদের বাড়িতে পোষা প্রাণী আছে তারই ভালো বলতে পারবেন। নখ কাটার সময় সারা বাড়িময় ছুটে বেড়ানো, খাটের নিচে লুকিয়ে পড়া বা চিৎকার করার মতো এমন আরও কত কী না করতে থাকে ওরা। কিন্তু তাই বলে একেবারে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার অভিনয়! বিশ্বাস হচ্ছে না তো! এমনই একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রাশোনা নামের এক নারী ভিডিওটি তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পিটবুল প্রজাতির কুকুরের নখ কাটার জন্য তার থাবাটা নিজের হাতে তুলে নিচ্ছেন এক নারী। ওই নারীর অন্য হাতে রয়েছে একটি নেল কাটার। নেল কাটার পিটবুলের থাবার দিকে এগিয়ে নিয়ে যেতেই একেবারে ‘ফিল্মি’ কায়দায় অজ্ঞান হয়ে কাত হয়ে মেঝেতে পড়ে যাওয়ার অভিনয় করল সে। চার পা শূন্যে তুলে উল্টে পড়ে থাকল পিটবুলটি।

৫ সেপ্টেম্বর ভিডিওটি শেয়ার করা হয়। এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৬০ হাজারেরও বেশি। রি-টুইট করেছেন প্রায় দেড় লাখ। পছন্দ করেছেন সাড়ে চার লাখেরও বেশি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর