রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্রবধূকে নিয়ে শ্বশুর উধাও, গোপনে বিয়ে

news-image

পঞ্চগড়ের আটোয়ারিতে ছেলের বউকে নিয়ে শ্বশুর উধাওয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত নয় মাস পূর্বে বাবা নুর ইসলাম (৪৫) ছেলের পছন্দের মেয়ের সাথে বিয়ে দেয় বেলাল হোসেনের (২২)। ঘটনাটি গত ২৪ আগস্ট আটোয়ারী উপজেলার তোড়েয়া ইউনিয়নের ছেপরাঝার গ্রামে।

বিয়ের পরেই জীবিকা নির্বাহের জন্য স্ত্রীকে রেখে কর্মস্থলে চলে যায় বেলাল, ছুটি পেলেই মাঝে মাঝে বাসায় আসে, বেলাল বাসায় আসলে খারাপ আচরণ করতো তার স্ত্রী। এই বিষয়ে নুর ইসলামের স্ত্রী তসলিমা জানায়, আমার ছেলে বাসায় আসলে আমার বউমা প্রতিদিন বিছানায় শোয়ার সময় আমার ছেলের সাথে খারাপ আচরণ করতো।

মাঝেমাঝে দেখা যেত আমার স্বামী আমার বৌমার সাথে আমাদের শয়ন কক্ষে হাসাহাসি করত, সন্দেহ হলে আমার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলে বৌমা হলো নিজের মেয়ের মত এই নিয়ে আমাকে প্রায়সময় মারপিট করত। সম্মানের ভয়ে আমি বিষয়টি কাউকে জানাতে পারিনি। ১লা ভাদ্র মাসে ভাদর কাটানির উৎসব পালনের জন্য বউমা বাবার বাড়িতে যায়।

মেয়ের পরিবার সূত্রে জানা যায়, খালার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশে তাদের বাড়ি থেকে বের হয়ে যায়। আগে থেকে শ্বশুর-বউমা বুদ্ধি করে রাখে, খালার বাড়িতে না গিয়ে তারা পালিয়ে বিয়ে করে ঢাকার উদ্দেশে চলে যায়।

ঘটনার কয়েকদিন পর মেয়ে তার মাকে ফোনে নিশ্চিত করে যে আমি আমার শ্বশুরকে বিয়ে করে বর্তমানে ঢাকায় সংসার করছি।

এদিকে শ্বশুর- বউমা বিয়ে করায় এলাকার মানুষ ধিক্কার ও নিন্দা জানাচ্ছে। এলাকাবাসী সহ উভয় পক্ষের পরিবার শ্বশুর- বউমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে, যাতে ভবিষ্যতে দ্বিতীয় বার এ ধরনের জঘন্যতম ঘটনা না ঘটে।

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর