সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০৪০ সালে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হবে মুসলিমরা

news-image

ইউরোপের মতো আমেরিকায়ও ইসলাম দ্রুত বিকাশমান ধর্ম। ইসলাম ধর্মের জনপ্রিয়তা ও দ্রæত বিকাশে সুদিনের স্বপ্ন দেখছে আমেরিকার মুসলিম সমাজ। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার মাত্র ১.১ শতাংশ তথা ৩৫ লাখ মুসলিম। ধর্মীয় জনগোষ্ঠীর হিসাবে তারা তৃতীয় বৃহত্তম। তবে আশার কথা হলো, দেশটির সমাজবিজ্ঞানীরা বলছেন, ২০৪০ সালে মুসলিমরা হবে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। বর্তমানে আমেরিকায় বসবাস মুসলিমদের বেশির ভাগ অভিবাসী। তাদের ১৬ শতাংশই আরব।

মার্কিন এক গবেষণা প্রতিষ্ঠান বলছে, ইসলাম ধর্মগ্রহণ ও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া বর্তমানের মতো অব্যাহত থাকলে ২০৪০ সালে ইহুদিদের পেছনে ফেলে মুসলিমরা হবে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি। সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান বিইউ তাদের এক জরিপের ফলাফলে জানিয়েছে, ২০১৭ সালের হিসাব মতে আমেরিকায় মুসলমানের সংখ্যা ছিল ৩৪ লাখ ৫০ হাজার, যা দেশটির মোট জনসংখ্যার ১.১ শতাংশ মুসলমান। অন্য ধর্মাবলম্বীরা অধিক হারে ইসলামে ধর্মান্তরিত হওয়ায় ২০৪০ সালের মধ্যেই ইহুদিদের টপকে আমেরিকার দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্ম হবে ইসলাম। আর ২০৫০ সালে আমেরিকায় মুসলমানের আনুমানিক সংখ্যা দাঁড়াবে অন্তত ৮১ লাখ। বর্তমানের চেয়ে যা দ্বিগুণেরও বেশি। তখন মোট জনসংখ্যার ২.১ শতাংশ থাকবে মুসলমান।

প্রতিষ্ঠানটির ২০০৭ সালের জরিপ অনুযায়ী আমেরিকায় মুসলমানের সংখ্যা ছিল ২৩ লাখ ৫০ হাজার। ২০১১ সালে যা বেড়ে হয় ২৭ লাখ ৫০ হাজার। আমেরিকায় মুসলমানের আলোকিত ভবিষ্যতের অন্যতম নিদর্শন হলো দিন দিন মসজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়া। এরই মধ্যে দেশটির বিভিন্ন শহরে অসংখ্য মসজিদ নির্মিত হয়েছে। শুধু নিউ ইয়র্কেই প্রতিষ্ঠিত হয়েছে ২৫৭টি মসজিদ। এ ছাড়া ক্যালিফোর্নিয়াতে ২৫০টি। টেক্সাসে মোট মসজিদ ১৬৬টি। ফ্লোরিডায় মসজিদের সংখ্যা ১১৮। নিউ জার্সিতেও রয়েছে ১১০টি মসজিদ। সূত্র : আল মুরসাল

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান