সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকির নায়েকের মানহানির মামলায় বিপাকে মালয়েশিয়ার দুইমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় আশ্রয় নেয়া ভারতের ইসলামী প্রচারক জাকির নায়েকের দায়ের করা মানহানির মামলায় বিপাকে পড়েছেন দেশটির দুইজন মন্ত্রী। দুইজন মন্ত্রীসহ মোট পাঁচ ব্যক্তিকে তলব করেছে পুলিশ।সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার সোমবার এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, বুকিত আমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচালক হুজির মোহাম্মদ জানিয়েছেন, জাকির নায়েকের দায়ের করা মানহানির মামলায় কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী ও পেনাং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীকে তলব করেছে তারা।

গত ১৪ আগস্ট জাকির নায়েককে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়া নিয়ে দেশটির মন্ত্রিসভার বৈঠকে তিন মন্ত্রী তাকে বহি’ষ্কারের দাবি জানিয়েছিলেন। মালয়েশিয়ার ওই তিন মন্ত্রী জাকির নায়েকের বিরুদ্ধে জাতি বি’দ্বে’ষের অভিযোগ আনেন।

সংখ্যালঘু হিন্দুদের নিয়ে বর্ণবাদী মন্তব্যের জেরে জাকির নায়েকের বি’রু’দ্ধে পুলিশি তদন্ত চলছে মালয়েশিয়ায়। তিনবার দেশটির পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তারই প্রেক্ষিতে গত ১৬ আগস্ট দেশটির এক মন্ত্রীসহ পাঁচ জনের বিরুদ্ধে পাল্টা মানহা’নির মামলা করেন জাকির নায়েক।

জাকির নায়েকের মামলায় অভিযুক্তরা হলেন, কেন্দ্রীয় সরকারের জনসম্পদ বিষয়ক মন্ত্রী কুলাসেগারান, সাবেক রাষ্ট্রদূত ডেনিস ইগনাশিয়াস, পেনাং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পি রামাসামি, বাগান দালামের প্রতিনিধি সাতিস মুনিয়ান্দি এবং ক্লাংইয়ের এমপি চার্লস সান্তিয়াগো।

সিআইডি পরিচালক হুজির মোহাম্মদ বলেন, ‘আমরা এর আগেও তাদের ডেকেছিলাম। কিন্তু তারা আসেননি। আগামী সপ্তাহের মধ্যে অবশ্যই তাদের জবানবন্দি রেকর্ড করা হবে।’ খুব শিগগিরই তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে চান বলে জানিয়েছেন তিনি।’

জাকির নায়েক তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। ভারতীয় এই ইসলামিক বক্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থপা’চারের সঙ্গে জড়িত এবং জাতিগত বি’দ্বে’ষ ছড়িয়েছেন। সম্প্রতি মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায় নিয়ে এক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান