,

অ্যাম্বুলেন্স না পেয়ে রাস্তায় স্ট্রেচারেই গৃহবধূর সন্তান প্রসব (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ অ্যাম্বুলেন্স না পেয়ে খাটিয়ায় স্টেচারে করে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্ট্রেচারেই সন্তান প্রসব করেছেন। রোববার আসামের ছিরাংয়ের উদালপুরি গ্রামে এ ঘটনা ঘটে।

ভারতের আসাম রাজ্যের ছিরাংয়ের উদালপুরি গ্রামে ওই গৃহবধূর স্টেচারে সন্তান প্রসবের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় বয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্লাস্টিক, ছেঁড়া কাপড় আর বাঁশ দিয়ে তৈরি একটি ছোট্ট কুঁড়েঘরের মতো স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ওই গৃহবধূকে। হাসপাতালে ঢোকার আগ মুহূর্তে ওই স্টেচারে সন্তান প্রসব করেন তিনি।

পরিবারের অভিযোগ, ১০২ নম্বরে কল করে জরুরি স্বাস্থ্যসেবার জন্য অ্যাম্বুলেন্স ডেকেছিলেন তারা। কিন্তু অ্যাম্বুল্যান্স আসেনি। তাই বাধ্য হয়ে ওই নড়বড়ে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল রোগীকে। প্রবল বৃষ্টির জন্য স্ট্রেচারটিকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর