,

একসঙ্গে রাত কাটিয়ে বিয়েতে অসম্মতি, গ’লায় ফাঁ’স দিলেন প্রেমিকা

news-image

একসঙ্গে রাত কাটানোর পর প্রেমিক বিয়ে করতে অসম্মতি করায় গ’লায় ফাঁ’স দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন প্রেমিকা। যশোরের মণিরামপুরে এই ঘটনা ঘটেছে।  সোমবার সকালে পুলিশ ওই প্রেমিকার ম’রদে’হ উদ্ধার করে ম’র্গে পাঠিয়েছে। মৃ’তের নাম সাথী হালদার। সে উপজেলার রোজিপুর গ্রামের প্রভাষক সুভাষ হালদারের মেয়ে। ভবদহ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে।

এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার সকালে আ’ত্মহ’ত্যা’র প্ররোচনার অভিযোগ এনে প্রেমিক পঙ্কজ পালসহ পাঁচজনের নামে মামলা করেছেন। মামলার অপর আ’সামিরা হচ্ছেন, পঙ্কজের বাবা বিকাশ পাল, তার সহযোগী হারুন সরদার, শহিদুল ইসলাম ও আব্দুর রহিম। আ’সামিদের বাড়ি কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামে।

প্রভাষক সুভাষ হালদার জানান, পাঁজিয়া গ্রামের বিকাশ পালের ছেলে পঙ্কজ পালের সঙ্গে তার মেয়ে সাথীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের জের ধরে গত বুধবার পঙ্কজ পাল সাথীকে কেশবপুরে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে পঙ্কজের সঙ্গে রাত কাটায় সাথী। পরের দিন বৃহস্পতিবার বিকেলে বন্ধুর সঙ্গে সাথীকে বাড়িতে পাঠিয়ে দেয় পঙ্কজ। এরপর দুইজন অপরিচিত ছেলে বাড়িতে এসে সাথীকে জানায়, পঙ্কজকে তার বাবা ভারতে পাঠিয়ে দিচ্ছে, সে সাথীকে বিয়ে করবে না। এসব শুনে ভেঙে পড়ে সাথী। রোববার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের চিলেকোঠায় আড়ার সঙ্গে গ’লায় ফাঁ’স দিয়ে আ’ত্মহ’ত্যা করে সে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার ওসি (তদন্ত) সিকদার মতিয়ার রহমান জানান, এ ঘটনায় আ’ত্মহ’ত্যার প্ররোচনার দায়ে পাঁচজনের নামে মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা