,

স্কুলছাত্রীকে ছাদে নিয়ে ওড়না দিয়ে বেঁধে ধ’র্ষণ

news-image

পৌর এলাকায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ধ’র্ষণের অভিযোগ উঠেছে। মাদারীপুর শ্রমিক ইউনিয়নের পিওন হারুন খালাশির ছেলে রনি (২০) নামের এক বখাটে ওই শিশুকে ধ’র্ষণ করেছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

গুরুতর অবস্থায় সদর মডেল থানা পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সোমবার সকালে সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে মাদারীপুরের তরমুগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে অন্য এক মেয়েকে দিয়ে ডেকে বাড়ির ছাদে নিয়ে যায় পুরান বাসস্ট্যান্ড এলাকার বখাটে রনি। সেখানে নিয়ে ওড়না দিয়ে মুখ ও হাত বেঁধে ওই শিক্ষার্থীকে সে ধ’র্ষণ করে। এ সময় স্কুল ছাত্রীর পরিবারের লোকজন তাকে খুঁজতে বাড়ির ছাদে উঠলে দৌড়ে পালিয়ে যায় রনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার সকালে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে স্কুলছাত্রীর পরিবার।স্কুল ছাত্রীর মা বলেন, আমার স্কুল পড়ুয়া মেয়েকে বখাটে রনি যে ক্ষতি করেছে আমি তার কঠোর শাস্তির দাবি জানাই।

অভিযুক্ত রনি পলাতক রয়েছে। তার বাবার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার খোঁজ পাওয়া যায়নি। মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, নির্যাতিতা ওই শিক্ষার্থীর ধ’র্ষণের আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছে। তাকে সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত রনিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর