,

খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী

news-image

খুলনা প্রতিনিধি: বিভাগীয় শহর খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্তে একটা চিঠিও দেয়া হয়েছে খুলনা জেলা প্রশাসককে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এই চিঠিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, গত মাসে ঢাকায় অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তোলা হয়। বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতায় বলা হয়- উন্নত চিকিৎসার অভাবে রোগীরা ঢাকা ও দেশের বাইরে যাচ্ছে। অনেক ক্ষেত্রে উন্নত চিকিৎসার অভাবে মানুষ মৃত্যুবরণও করছে। এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে চিকিৎসা বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ ও গবেষণা করা সম্ভব হবে।

গত মাসে খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সংমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ বিষয়টি উপস্থাপন করেন। উন্নয়ন সংমন্বয় কমিটির আলোচনার ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা/বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণের প্রস্তাবে প্রয়োজনীয় সহযোগিতার জন্যে প্রধানমন্ত্রীর মূখ্য সচিবকে দাফতরিক পত্র দেয়া হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পত্রের মাধ্যমে জানানো হয় যে, খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থানে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, খুলনা জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা ১৫০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এখানে বারো তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর