,

জাইরা ওয়াসিমের খোলামেলা পোশাক নিয়ে তুমুল বিতর্ক

news-image

বিনোদন ডেস্ক-ফের বিতর্কে উঠে এলো বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিমের নাম। এর কারণ আরেক বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রামে করা একটি পোস্ট।শনিবার পরবর্তী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের দিন ঘোষণা করে ওই ছবির বাকি অভিনেতাদের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনেতা ফারহান আখতার, রোহিত সরাফ এবং জাইরা ওয়াসিমকে দেখা গেছে।ছবিটি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, সেপ্টেম্বরের ১৩ তারিখ টরেন্টো চলচ্চিত্র উৎসবে মুক্তি পাচ্ছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবির বাকি টিমের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না আমার।

এই পোস্টের পরে নেটিজেনরা বলছেন, বলিউডি ক্যারিয়ার ছেড়ে দেওয়া জাইরা ওই ছবিতে কী করছেন?মাস কয়েক আগে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে অভিনয় থেকে বিদায় নিয়েছেন দঙ্গল’ অভিনেত্রী।অভিনয় ছাড়ার কারণ হিসেবে, জাইরা ওয়াসিম জানান, ইন্ডাস্ট্রি থেকে অনেক সমর্থন ও ভালবাসা পাওয়া সত্ত্বেও গ্ল্যামারের পথে তার ‘ইমান’ নষ্ট হচ্ছিল, বিপন্ন হচ্ছিল ধর্মবিশ্বাস।

সেই পোস্টকে কেন্দ্র করে প্রিয়াঙ্কার ওই পোস্টে অনেকে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ওয়ার্ল্ড প্রিমিয়ারে যোগ দেওয়ার সময় তোমার ধর্মবিশ্বাস বিপন্ন হচ্ছে না জাইরা? আবার কেউবা লিখেছেন, লাইমলাইটে আসতেই কি তখন তোমার ওই সিদ্ধান্তের কথা বলেছিলে? সবটাই মিথ্যে ছিল তবে?

ওই সময়ে জাইরার ওই ব্যক্তিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। আবার কেউ বলেছিলেন, জাইরা ‘অকৃতজ্ঞ’।কিন্তু তারপর থেকেই নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করেছেন বলিউডের উঠতি এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর