,

আমাদের এই ম্যাচটি ভুলে যাওয়া উচিত : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের সামনে টার্গেট ছিল বিশাল। অন্যদিকে জয়ের স্বপ্ন দেখছিল আফগানিস্তান। কেননা তাদের প্রয়োজন ছিল মাত্র ৪ উইকেট। কিন্তু সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টির টানাটানিতে যখন খেলা শুরু হয় তখন মাত্র ১৮.৪ ওভার বাকি ম্যাচের।

বিশাল লক্ষ্য তখন বাংলাদেশের জন্য ছোট হয়ে যায়। মাত্র এই কয়টা ওভার টিকে থাকলেই ম্যাচ ড্র। উইকেটে আছেন সাকিব আল হাসানের মত তারকা। সাথে আছেন সৌম্য সরকার। বাংলাদেশের ভক্তরা তাই ড্রয়ের স্বপ্নই দেখছিল। কিন্তু উল্টো এই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। আর হেরেই গড়ে লজ্জার এক রেকর্ড।

নিজেদের ব্যর্থতায় ভরাডুবি হয়েছে দাবি করে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘ম্যাচে আমাদের ব্যাটসম্যান এবং ওদের বোলারদের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। আমি মনে করি এই জয়টা তাদের প্রাপ্য। এছাড়া আমাদের আরও প্রচুর পরিশ্রম করা জরুরি।’

এ সময় সাকিব বলেন, ২০ বছর ক্রিকেট খেলার পর আমরা বলতে পারি না আমাদের আরও উন্নতির প্রয়োজন। আমাদের এই ম্যাচটি ভুলে যাওয়া উচিত। সামনে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমাদের ভাবা প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর