,

মশা নিধনের জ্ঞান নিতে সিঙ্গাপুরে মেয়র সাঈদ খোকন

news-image

মশা নিধনের জ্ঞান নিতে সিঙ্গাপুরে গেছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। গতকাল রোববার দিবাগত রাতে বিমানযোগে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রিফ আহমেদ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক এডিসসহ বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ নিয়ন্ত্রণের লক্ষ্যে গৃহীত পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ‌‘কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট’ নামে একটি নতুন ডিপার্টমেন্ট খোলা, এ বিভাগ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপযুক্ত জনবল নির্ধারণ, কর্মপদ্ধতি জানা, কারিগরিসহ পরিবেশগত নানা বিষয়ে সিঙ্গাপুর সরকারের বিভিন্ন কার্যক্রম সম্যক অবগত হওয়ার অংশ হিসেবে সেখানে গেছেন তিনি।

সেখানে অবস্থান মেয়র সাঈদ খোকন সিঙ্গাপুরের মিনিস্ট্রি অব হেলথ এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সির সঙ্গে এডিস মশক নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, কর্মপদ্ধতি অবলোকন, পরিবেশ ও প্রতিবেশগত নানা বিষয়, জনস্বাস্থ্য ইত্যাদি সম্পর্কিত সামগ্রিক বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং কারিগরিসহ আইনগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন । চলতি সপ্তাহের শেষের দিকে সাঈদ খোকন দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর