,

ইনজেকশনের দাম ৫৫ টাকা বেশি রাখায় ৪০ হাজার টাকা জরিমানা!

news-image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজারে নির্ধারিত মূল্য থেকে ৫৫ টাকা অতিরিক্ত দামে ইনজেকশন বিক্রি করায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম গত বৃহস্পতিবার এ জরিমানা করেন।

সূত্র জানায়, গত ১৮ আগস্ট আবু কাউছার নামের একজন ভোক্তা অভিযোগ করে জানায় তিনি কাশিনগর বাজারের ‘মেসার্স ঢাকা মেডিকেল হল’ থেকে একটি ইনজেকশন ক্রয় করেন যার নির্ধারিত দাম ১৬৫টাকা। কিন্তু দোকানী সেটি কলম দিয়ে কেটে তার কাছে ২২০ টাকায় বিক্রয় করেছেন। পুরো বিষয়টি তিনি তার মুঠোফোনে ভিডিও করে এ দপ্তরে লিখিত অভিযোগ করেন।

ফার্মেসির মালিক আব্দুল জলিল নিজেও স্বীকার করেন, তিনি বর্ধিত দামে এটি বিক্রয় করছেন। নিয়মানুযায়ী অভিযোগকারী আবু কাউছার ওই জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১০ হাজার টাকা পান।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাবিবুর রহমান ও এসআই হাফেজ খানের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর