,

ছাত্রীকে আটকে রেখে ২০ দিন ধরে ধ’র্ষণ গৃহশিক্ষকের

news-image

জেলা প্রতিনিধিঃ স্কুলছাত্রীকে তুলে নিয়ে আটকে রেখে ২০ দিন ধরে ধ’র্ষণ করেছে গৃহশিক্ষক। খবর পেয়ে অভিযান চালিয়ে ধ’র্ষণে সহায়তাকারী আকলিমা বেগমকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। সেই সঙ্গে স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার ও ধ’র্ষকের সহযোগী আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে গৃহশিক্ষক মাসুদ পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী র‍্যাব-৮-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, ২০ আগস্ট সকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আবদুল হাই বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী। পথিমধ্যে স্কুলছাত্রীকে অ’পহরণ করে নিয়ে যায় গৃহশিক্ষক মো. মাসুদ রানা শুভ (২৬) ও তার সহযোগী আকলিমা বেগম। অনেক খোঁজাখুঁজির পরও স্কুলছাত্রীকে না পেয়ে ২১ আগস্ট পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দেন ছাত্রীর মা। সেই সঙ্গে মেয়েকে উদ্ধারে র্যাবের সহযোগিতা চান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন আরও বলেন, ওই ছাত্রীকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে ২০ দিন ধরে ধ’র্ষণ করছে গৃহশিক্ষক মাসুদ রানা। ধ’র্ষণে সহযোগিতা করেছে আকলিমা বেগম। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের সবুজবাগের মনু ফকিরের বাড়ির ভাড়াটিয়া আকলিমা বেগমের বাসায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করে র‍্যাব। সেই সঙ্গে আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় ধ’র্ষক মাসুদ রানা কৌশলে পালিয়ে যায়। পরে আকলিমা বেগমকে সদর থানায় হস্তান্তর করা হয়। পাশাপাশি স্কুলছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর