,

মাঠে নেমেই আউট সাকিব

news-image

জয়ের দারুণ হাতছানি আফগানিস্তানের সামনে। স্লো উইকেট। লেগ স্পিনার। দু’জনই বা-ঁহাতি ব্যাটসম্যান। উইকেট নেয়ার জন্য স্ট্যাম্পের চারপাশেই ফিল্ডার দাঁড় করিয়ে দিলেন আফগান অধিনায়ক রশিদ খান।

খেলা হবে মাত্র ১৯ ওভার। এ কারণে তাদের চেষ্টা প্রথম বল থেকেই উইকেট তুলে নেয়ার। সাকিবের চেষ্টা ছিল ঠেকিয়ে রাখার। কিন্তু প্রথম বলটি আফগান লেগি জহির খান রাখলেন একেবারে অফ স্ট্যাম্পের ওপর। সাকিব ঠেকানোর চেষ্টাই করলেন না। প্রথম বলেই মারার চেষ্টা। যেন, টি-টোয়েন্টি ম্যাচ। মারতেই হবে। না হয় জেতা যাবে না। সাকিবের মানসিকতাটাই ছিল এমন।

কিন্তু জহির খানের বলটিকে খেলতেই পারলেন না সাকিব। ব্যাটের উপরের কানায় চুমা দিয়ে বলটি গিয়ে আশ্রয় নিল উইকেটরক্ষক আফসার জাজাইয়ের গ্লাভসে। উইকেপ পাওয়ার আনন্দে প্রথম বলেই মেতে উঠলো আফগানরা। আর বাংলাদেশকে চরম বিপদে রেখে বাইরে উইকেট ছেড়ে গেলেন দলনায়ক। ৫৪ বলে ৪ বাউন্ডারিতে গড়া তার ৪৪ রানের ইনিংসটির অপমৃত্যু তাতেই।

চট্টগ্রাম টেস্টে এখন বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে দুই রকম চিন্তা ভাবনা। আফগানিস্তানের খেলোয়াড় ও সমর্থকরা চাইছেন, অন্ততপক্ষে একটি ঘন্টা যেন খেলা হয়। বাংলাদেশ চাইছে তার উল্টো।

কেননা এই টেস্টে বড় বিপদে আছে বাংলাদেশই। চতুর্থ ইনিংসে ৩৯৮ রান তাড়া করতে নেমে বৃষ্টির কারণে ৬ উইকেটে ১৪৩ রান নিয়ে তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর