,

বাঞ্ছারামপুরে শিয়ালের কামড়ে ২৪ ঘন্টায় আহত ৩২

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা ও শেকেরকান্দি গ্রামে রবিবার ও আজ সোমবার ২৪ ঘন্টার ব্যবধানে শিয়ালের কামড়ে অন্তত ৩২ জন আহত হয়েছে।গুরুতর আহত ২ জনকে ঢাকায় রেফার করা হয়েছে।অন্যান্য  আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড এলাকায় একটি পাগলা শিয়াল রাস্তায় পথচারীদের কামড়ে দেয়।

এ ঘটনায় অন্তত ২২ জন নারী-পুরুষ আহত হয়েছেন।পার্শবর্তী উজানচরের শেকেরকান্দি গ্রামে আজ সোমবার সকালে অন্তত ১০ জনকে শিয়াল আক্রমন করে।

 ঘটনার পর থেকেইই আতঙ্কে আছেন স্থানীয়রা। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল মামুন বলেন, আহতদেরকে দ্রুত তাদের ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর