রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের প্রভার হুঁশিয়ারি

news-image

বিনোদন ডেস্ক|| সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ব্যক্তিগত কারণে আবারও সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। বর্তমানে নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। রোববার দুপুরে প্রভা তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রভা। তিনি লিখেছেন-

আপনাদের সঙ্গে গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে একসঙ্গে কাজ করছি। আমার জীবনের নানান চড়াই উৎরাইয়ের ঘটনায় আপনারা পাশে ছিলেন। অন্য সবার মতো আপনারাও আমার কাজে সহযোগিতা করছেন।

কিন্তু ইদানিং খেয়াল করছি, আমার অজান্তে আমাকে ঘিরে কিছু অনলাইন ও প্রিন্ট পত্রিকা অপ্র‌য়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত নানা ধরনের সংবাদ প্রকাশ করছে। আমি অবাক হয়ে লক্ষ্য করছি, সে সব সংবাদের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে আমার অভিনীত নাটকের বিভিন্ন দৃশ্য। এসব সংবাদের শিরোনাম ও ভাষা খুবই আপত্তিকর!

এটা কি সাংবাদিকতার কোনো নীতিমালায় আছে যে, যাকে নিয়ে সংবাদ পরিবেশন করছেন তার সঙ্গে যোগাযোগ না করে সংবাদ প্রকাশ করা যায়? প্রভা মানেই কি আপনাদের নিউজের কাটতি, ভিউ আর রিডার? একজন শিল্পীর প্রতি, শিল্পের প্রতি কিংবা দেশের প্রতি কি দায়বদ্ধতা নেই?

একবার ভাববেন। তারপর না হয় আমাকে নিয়ে আপনার স্বনামধন্য পত্রিকায় সংবাদ প্রকাশ করবেন। না হলে আমার আইনজীবী আইনানুগ ব্যবস্থা নেবেন। তবে এটাও সত্যি এই কাজ সব সাংবাদিক করেন না। তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

আসলে সত্যি কথা হলো, আমি আপনাদের প্রভা হয়ে নিয়মিত কাজ করতে চাই। এই ব্যাপারে অন্য সবার মতো আপনাদের সহযোগিতা আশা করছি। আশা করি, সাংবাদিক বা আমার একজন সহকর্মী হিসেবে এইটুকু আমার জন্য করবেন। সকলের সুন্দর ও আনন্দময় জীবন কামনা করছি।’

তবে কোন সংবাদ প্রকাশের জন্য অসন্তোষ প্রকাশ করেছেন প্রভা সেটা তিনি পরিষ্কার করে কিছু বলেননি। তবে কয়েকদিন আগে প্রভা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। এ ভিডিওকে কেন্দ্র করে কিছু অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করেছে।

প্রভার সেই ভিডিওতে দেখা যায়, সবে গোসল সেরে এলো চুলে নীরবে বললেন, ‘আই লাভ ইউ’। প্রভার আই লাভ ইউ বলা ভিডিওটি রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রভাকে নিয়ে তাই কৌতুহলী প্রশ্ন। তবে কী আবার প্রেমে পড়েছেন প্রভা? উত্তর হয়তো প্রভা ছাড়া বলতে পারবে না কেউ। তবে ইনস্টাগ্রামে প্রভার পোস্ট দেখে ধারণা করাই যায় প্রেম-বিরহের মধ্যেই দিন কাটছে তার।

বেশ কিছুদিন ধরে প্রেম নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন প্রভা। সর্বশেষ ‘ফলো মি স্টাইলের’ একটি ছবি আপলোড করে প্রভা লিখেছেন, ‘শুধু আমিই জানবো, কেউ একজন আমার হাতটা শক্ত করে ধরেছিল। কেউ একজন আমার সাথে বৃষ্টিতে ভিজেছিল। কেউ একজন আমার কপালের টিপ ঠিক করে দিতো। কেউ একজন আমার চোখের দিকে তাকিয়ে থাকতো। কেউ একজন খুব সকালে ফোন করে আমার ঘুম ভাঙ্গাতো। কেউ একজন ফিসফিস করে রাতে কথা বলতো। প্রত্যেকের জীবনে এই কেউ একজন থাকে।

কারো কারো ভাগ্য হয় ওই কেউ একজন এর সাথে সারা জীবন থাকার। আর কারো কারো ভাগ্য হয় অন্য কোন একজন এর সাথে সারা জীবন থাকার। পৃথিবীর যে কেউ আমার চোখের জলের কারণ হতে পারে। কিন্তু ওই টুপ করে গড়িয়ে পড়া অশ্রুবিন্দুটা কিন্তু একজনই, একজনের জন্যই। ওটা কখনোই কেউ হতে পারে না, পারবে না। টুপ করে গড়িয়ে পড়া অশ্রুটার কথা কেউ জানে না, কেউ না।’

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর