,

বৃষ্টি থেমেছে, লাঞ্চের পর খেলা শুরুর সম্ভাবনা

news-image

চট্টগ্রাম টেস্টে রোদ-বৃষ্টির খেলা চলছে। সারারাত ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পরে একটু বন্ধ হলেও সকালে ৮টার আগ দিয়ে আকাশ কালো করে নামে আবারও বৃষ্টি।বেলা ১১টা ২০ মিনিটের পর থেমেছিল বৃষ্টি। শুরু হয় মাঠ শুকানোর কাজ। প্রথমে সরানো হচ্ছিল কভারে জমে থাকা পানি। প্রায় ঘণ্টাতিনেকের জমে থাকা পানি সরাতে বেশ সময় লাগাই স্বাভাবিক। প্রায় ৪০ মিনিট চেষ্টার পরেও তা শেষ করা যায়নি।

উল্টো বেলা ১২টার দিকে লাঞ্চ ব্রেকের ঘোষণা আসতেই ফের শুরু হয় ঝুম বৃষ্টি। মাঠকর্মীরা কাজ বন্ধ করে বের হয়ে যান মাঠ থেকে। মিনিট দশেক পর বৃষ্টি থামলে কাজের গতি বেড়ে যায়। শুরু হয় কভার ওঠানোর কাজ।পিচের কভার এখন সরানো হয়েছে, দুপুর ১২.২০ মিনিটের দিকে। এর মধ্যে আবারও বৃষ্টি শুরু না হলে লাঞ্চের পর খেলা শুরু হওয়ার সম্ভাবনা আছে।

আফগান অধিনায়ক রশিদ খানও চান, অন্ততপক্ষে একটি ঘণ্টা যেন খেলা হয়। এই এক ঘণ্টাতেই বাংলাদেশের বাকি ৪ উইকেট তুলে নিতে পারবে দল, এমন আত্মবিশ্বাস তার।অপরদিকে, বাংলাদেশের সমর্থকরা খুব করেই চাইছেন বৃষ্টি যেন আবারও শুরু হয়। কেননা এই টেস্টে হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দল। ড্র বা জিততে হলে অসাধ্য সাধন করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর